OMG! চলমান সিঁড়িতে এক লাফ মহিলার, খেলেন গড়াগড়িও, দেখেনিন ভাইরাল ভিডিও

আজকাল প্রায় প্রতিটি শপিং মলেই চলমান সিঁড়ি (এসকেলেটর) দেখা যায়। ৪ তলায় ওঠার জন্য লিফটের চেয়ে এসকেলেটর অনেক দ্রুত, তাই অনেকেই এটাই ব্যবহার করতে পছন্দ করেন।

কিন্তু অনেকেরই আবার এসকেলেটর দেখলেই ভয় পেয়ে যায়। এসকেলেটরের ভয়কে বলা হয় ‘এসকেলোফোবিয়া’।

এই ভয়ের কারণে অনেকেই শপিং মলে গেলে অস্বস্তিতে পড়েন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা শপিং মলের চলমান সিঁড়ির সামনে দাঁড়িয়ে দোনোমোনো করছেন। একটার পর একটা সিঁড়ি চলে যাচ্ছে, তিনি কোনটাতে পা দেবেন বুঝতে পারছেন না।

শেষ পর্যন্ত তিনি লাফিয়ে একটি সিঁড়িতে চড়েন। তারপর পাশের হাতল ধরে সিঁড়িতেই বসে পড়েন। তিনি এতটাই ভীত ছিলেন যে চলমান সিঁড়িতে আর সাহস করে দাঁড়াতে পারেননি।

এভাবে বসে বসেই তিনি নামতে থাকেন। ভয়ে চারিদিকে হতবাক হয়ে তাকিয়ে থাকেন।

কোনওভাবে নিচে পৌঁছানোর পরও তিনি উঠে সিঁড়ির বাইরে পা রাখতে পারেননি। বরং শক্ত করে হাতল ধরে ছিলেন।

শেষ পর্যন্ত ওঠার চেষ্টা করতেই পা ফসকে আবার মাটিতে পড়ে যান।

মহিলার এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত সকলেই তাকে ঘিরে দাঁড়িয়ে দেখতে থাকেন।

View this post on Instagram

A post shared by @ndahiya2021

ভিডিওটি ইতিমধ্যেই ১ কোটি ৮৪ লক্ষ ভিউস এবং ৩ লক্ষ ২৬ হাজারেরও বেশি লাইক পেয়েছে।

অনেকেরই মত, এই মহিলা ইচ্ছাকৃতভাবেই এমন করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিউস ও জনপ্রিয়তা বাড়ানোর জন্যই তিনি এই নাটক করেছেন।

কারণ এই মহিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে দেখা যাবে, তিনি এর আগেও অনেক মজার মজার ভিডিও বানিয়েছেন।