একই ছাতার তলায় ঘুরতে পারবেন যুগলরা! “কাপল ছাতা” আবিষ্কার যুবকের, দেখেনিন ভিডিও

বর্ষাকাল শুরু হয়ে গেছে। মাঝে মাঝে আকাশ কালো করে বৃষ্টি ঝরে পড়ছে। এই সময় বৃষ্টি থেকে বাঁচতে ছাতা আমাদের একমাত্র সঙ্গী।
কিন্তু ছোট ছাতায় দু’জন পাশাপাশি যেতে গেলে উভয়েই ভিজে যেতে পারেন। আর বড় ছাতায় দু’জন এঁটে যায় ঠিকই, তবে তা ব্যাগে ভরে নিয়ে যাওয়া দুষ্কর।
এই সমস্যার সমাধান হিসেবে এক যুবক নিয়ে এসেছেন কাপল ছাতা।
আশীষ সাওয়ান্ত নামের এই যুবক তার ইনস্টাগ্রামে এই ছাতার ভিডিয়ো পোস্ট করেছেন।
এই ছাতাটি আসলে দুটি ছোট ছাতা জুড়ে তৈরি। দুটি ছাতার হ্যান্ডেল এসে মিশেছে একটায়। তাই কাপলরা হাতে হাত রেখে এই ছাতা নিয়েই বৃষ্টিতে বাইরে বেরতে পারবেন।
ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় ১ কোটি ভিউস এবং ৩ লক্ষ ২০ হাজার লাইক পেয়েছে।
কিছু মজার কমেন্ট:
“ওপেনহাইমার এবং বার্বির সময় যদি লঞ্চ করা হত নিশ্চয় বিক্রি হত।”
“আমি এবং আমার একাকীত্ব এই ছাতার নিচে ঘুরে বেড়াব।”
এই ছাতাটি সিঙ্গলদের জন্য কোন কাজে আসবে না। তবে যুগলদের জন্য এটি একটি দারুন আবিষ্কার।