আম্বানিদের বিয়েতে আলাদা-আলাদা ঐশ্বর্য-অভিষেক, ডিভোর্সের গুঞ্জনই কি তবে সত্যি?

মাস খানেক আগে জামনগরের অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বর্য ও আরাধ্যাকে একসাথে দেখা গিয়েছিল। আরাধ্যার সুন্দর রূপ ও রিহানার পারফরম্যান্স উপভোগের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু ১২ই জুলাই মুম্বইতে অনন্ত-রাধিকার বিয়েতে চিত্রটা সম্পূর্ণ আলাদা। ঐশ্বর্য ও আরাধ্যা বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সাথে যাননি।

বিয়েতে উপস্থিত ছিলেন অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, নব্যা ও অগস্ত্য। কিন্তু ঐশ্বর্য ও আরাধ্যার অনুপস্থিতি সকলের নজর কেড়ে নেয়।

এই ঘটনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদ চূড়ান্ত। কেউ কেউ আবার অনুমান করছেন, পারিবারিক মনোমালিন্যর কারণেই ঐশ্বর্য ও আরাধ্যা বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সাথে যাননি।

তবে, এই জল্পনার সত্যতা যাচাই করতে এখনও অপেক্ষা করতে হবে। ঐশ্বর্য ও অভিষেক এই বিষয়ে কোন মন্তব্য করেননি।