বিশেষ: ৮০ বছর পর বিশ্বের জনসংখ্যা যত হবে? জেনেনিন অবাক করা পরিসংখ্যান?

২০২৪ সালের ৮২০ কোটি জনসংখ্যা থেকে ২০৮৪ সালে বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৩০ কোটি। আর শতক শেষ হওয়ার আগেই জনসংখ্যা নেমে আসবে ১ হাজার ২০ কোটিতে।

গত বৃহস্পতিবার জাতিসংঘ প্রকাশিত ‘বৈশ্বিক জনসংখ্যা সম্ভাবনা ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতি দুই বছর অন্তর এ প্রতিবেদন প্রকাশ জাতিসং। ২০২২ সালে প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘ বলেছিল, ২০৮০ এর দশক নাগাদ জনসংখ্যা বৃদ্ধি শীর্ষ পৌঁছবে। ঐ সময় বিশ্বে মানুষ হবে ১ হাজার ৪০ কোটি। ২১০০ সাল পর্যন্ত এ স্তর বিদ্যমান থাকবে। প্রতিবেদনের আগের সংস্করণগুলোয় জনসংখ্যা বৃদ্ধির এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল।

বৈশ্বিক জনসংখ্যা সম্ভাবনা ২০২৪ প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৮২০ কোটি। আগামী ৬০ বছরে এ সংখ্যা বাড়বে। ২০৮৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৩০ কোটি। আর শতক শেষ হওয়ার আগেই জনসংখ্যা নেমে আসবে ১ হাজার ২০ কোটিতে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কিত বিষয়ক আন্ডার সেক্রেটারি লি জুনহুয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বেড়েছে। বিশ্বের বেশ কিছু দেশে বিভিন্ন কারণে জনসংখ্যা বেড়ে যাওয়ার পরিবর্তে কমে যাচ্ছে। বিশেষ করে চীনে।

প্রতিবেদন অনুযায়ী, ১২৬টি দেশ এবং এলাকার জনসংখ্যা আরো তিন দশক ধরে বাড়তে থাকবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের জনবহুল কিছু দেশ।

নতুন প্রতিবেদনের আরেকটি বড় আবিষ্কার হলো কোভিড-১৯ মহামারির সময় সামান্য হ্রাস পেলেও পরবর্তীতে বিশ্বব্যাপী গড় আয়ু আবার বাড়ছে। বিশ্বব্যাপী, আজকে জন্মগ্রহণকারী মানুষ গড়ে ৭৩ দশমিক তিন বছর বাঁচবে, যা ১৯৯৫ সাল থেকে ৮ দশমিক ৪ বছর বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর হার আরো কমে যাওয়ার ফলে ২০৫৪ সালে বিশ্বব্যাপী গড় আয়ু প্রায় ৭৭ দশমিক চার বছর হতে পারে।