লটারিতে ১ কোটি জিতলেন ব্যবসায়ী, জেনেনিন কিভাবে খরচ করবেন তিনি

বীরভূমের দুবরাজপুর-এর বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী একজন সাধারণ ফল বিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে আসছিলেন। অবশেষে বৃহস্পতিবার রাত সাড়ে আট টায় তার ভাগ্য খুলে গেল। লটারিতে ১ কোটি টাকা জিতেছেন উজ্জ্বল!

এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়িতে ভিড় জমাতে শুরু করে এলাকার মানুষ। নিরাপত্তার কারণে উজ্জ্বল আশ্রয় নেন দুবরাজপুর থানায়।

পুরস্কারের টাকা কিভাবে ব্যবহার করবেন উজ্জ্বল?

তিনি তাঁর দুই ভাগ্নি ও বোনকে কিছু অংশ দেবেন।
নিজের ফলের দোকানের ব্যবসা আরও বৃদ্ধি করবেন।
দেড় লাখ টাকার ঋণ পরিশোধ করবেন।
উজ্জ্বল বলেন, “আমার একটা ছোট্ট ফলের দোকান আছে। আমাদের অভাবের সংসার। প্রায় প্রতিদিনই লটারি কাটি। কালকেও (বৃহস্পতিবার) কেটেছিলাম। সাড়ে ৮টার সময় রেজাল্ট মিলিয়ে দেখি এক কোটি টাকা জিতেছি। এরপর চেয়ারম্যানের লোকের কাছে ছুটে যাই। এরপর থানায় যাই। দু’টি ভাগ্নি আছে, বোনার আছে। তিন ভাই একসঙ্গেই থাকি আমরা। ৬ জনের পরিবার আমাদের। টাকাটা নিয়ে ভাগ্নিদের নামে, বোনার নামে কিছু রাখব। নিজের ব্যবসাটা বাড়াব।”

লটারি জয়ের পর চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া। তবে নিরাপত্তার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।