হতে পারে শ্বাসকষ্ট থেকে ক্যান্সার! নন-স্টিক ব্যবহারে সতর্কতা কেন্দ্রীয় গবেষণা সংস্থার

স্মার্ট গৃহস্থালীর হেঁসেলে বহু দিন ধরে জায়গা করে নিয়েছে নন-স্টিক রান্নার বাসন। অল্প তেলে রান্না, পরিষ্কার করা সহজ – এই সুবিধাগুলির জন্য এটি রান্নাঘরে জনপ্রিয়। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সুবিধার পেছনে লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিপদ।

কেন বিপজ্জনক?

কারসিনোজেনিক ধোঁয়া: উনুনের আঁচে নন-স্টিক প্যান বা কড়াই গরম হলে টেফ্লন কোটিং থেকে পার-ফ্লুওরো-অক্টানোয়িক অ্যাসিড (PFOA) এবং পার-ফ্লুওরো-অক্টেন-সালফোনিক অ্যাসিড (PFOS) নামক ক্ষতিকর রাসায়নিক পদার্থ নির্গত হয়। এই ধোঁয়া খাবারের সাথে মিশে যায় এবং রাঁধুনির শ্বাসেও প্রবেশ করে।

শ্বাসনালীর সমস্যা: নিয়মিতভাবে এই ধোঁয়া শ্বাসে গেলে শ্বাসনালীতে জ্বালাপোড়া, কাশি, এমনকি দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।

থাইরয়েডের সমস্যা: PFOA থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে।

ক্যান্সারের ঝুঁকি: গবেষণায় দেখা গেছে যে PFOA এবং PFOS ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে, বিশেষ করে স্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার।

নন-স্টিক কুকওয়্যার ব্যবহারের ঝুঁকি কমাতে কিছু টিপস:

কম আঁচে রান্না করুন: 170°C এর বেশি তাপমাত্রায় রান্না করা এড়িয়ে চলুন।

দীর্ঘক্ষণ রান্না করবেন না: নন-স্টিক কুকওয়্যার দীর্ঘক্ষণ ব্যবহার করবেন না।

স্ক্র্যাচ এড়িয়ে চলুন: স্ক্র্যাচ পড়া বাসন ব্যবহার করবেন না কারণ এতে আরও বেশি ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়। ধাতব খুন্তি-হাতা ব্যবহারের পরিবর্তে কাঠ,
সিলিকন বা প্লাস্টিকের ব্যবহার করুন।

পুরোনো বাসন ব্যবহার করুন: লোহা, অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, তামা, পিতলের তৈরি বাসন ব্যবহার করা ভালো। তবে, অ্যালুমিনিয়াম, লোহা, টিনবিহীন পিতল বা তামার পাত্রে টক পদ রান্না বা মজুত করা ঠিক নয়।