BigNews: জনসংখ্য়ার নিরিখি ২০৬০-র গোড়াতেই শীর্ষে পৌঁছবে ভারতে, রিপোর্ট দিলো রাষ্ট্র সংঘ

২০৬০ সালের দিকে ভারতের জনসংখ্যা ১৭০ কোটিতে (১.৭ বিলিয়ন) পৌঁছে তার সর্বোচ্চে পৌঁছাবে।এরপর ধীরে ধীরে ১২% হ্রাস পাবে দেশের জনসংখ্যা।
তবুও, শতাব্দীর বাকি অংশে ভারতই থাকবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।
বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা ২০২৪ রিপোর্টের মূল বিষয়:
আগামী ৫০-৬০ বছর ধরে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাবে।
২০৮০ সালের মাঝামাঝি সময়ে বিশ্বের জনসংখ্যা ১০৩০ কোটিতে (১০.৩ বিলিয়ন) পৌঁছাবে।
২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা ৮২০ কোটি (৮.২ বিলিয়ন) ছিল।
২০৮০ সালের পর বিশ্বের জনসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করবে।
শতাব্দীর শেষে জনসংখ্যা ১০২০ কোটিতে (১০.২ বিলিয়ন) নেমে আসবে।
২০২৩ সালে চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত।
২০২৫ সালের মধ্যেই ভারতের জনসংখ্যা ১৪০ কোটিতে (১.৪ বিলিয়ন) পৌঁছানোর সম্ভাবনা।
২১০০ সাল পর্যন্ত ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব ধরে রাখবে।
UN DESA-এর পপুলেশন ডিভিশন-এর পপুলেশন অ্যাফেয়ার অফিসার ক্লেয়ার মেনজ্জি বলেন, ‘বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ ভারত। অনুমান করা হচ্ছে শতাব্দী জুড়েই ভারত বিশ্বের মধ্য়ে জনবহুল দেশের তালিকায় শীর্ষে থাকবে। বর্তমানে জনসংখ্য়া আনুমানিক ১.৪৫ বিলিয়ন অর্থাৎ ১৪৫ কোটি। এই জনসংখ্য়া বেড়ে দাঁড়াতে পারে ১.৬৯ বিলিয়ন অর্থাৎ ১৬৯ কোটি।’
তাঁর আরও সংযোজন, ‘২০৬০ সালের মধ্য়ে জনসংখ্য়া শীর্ষে পৌঁছবে। তারপর ধীরে ধীরে কমতে শুরু করবে জনসংখ্য়া। শতাব্দীর শেষে ভারতের জনসংখ্য়া হবে ১.৫ বিলিয়ন বা ১৫০ কোটি কিন্তু তখনও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারতই প্রথম স্থানে থাকবে।’