ব্যক্তিগত গাড়িতে VIP নম্বর প্লেট ও লাল বাতি! ট্রেনি IAS-এর বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ

প্রবেশনারি সময়কালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আইএএস অফিসার পূজা খেড়কারকে বদলি করা হয়েছে।
পূজার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে VIP সুযোগ-সুবিধা ভোগ করা, মেডিক্যাল সার্টিফিকেট জালিয়াতি এবং অফিসিয়াল ক্ষমতা অপব্যবহার।

পূজা খেড়কার কে?

২০২৩ সালের ব্যাচের একজন আইএএস অফিসার।জুন মাসে প্রবেশনারি অফিসার হিসেবে পুনেতে যোগদান করেন।রাজ্যের দূষণ দফতরের সাবেক কমিশনার দিলীপ খেড়কারের মেয়ে।

দৃষ্টি প্রতিবন্ধী বিভাগ থেকে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পূজা যে শংসাপত্র জমা দিয়েছিলেন তাতে তাঁর মানসিক অসুস্থতা উল্লেখ ছিল। এই শংসাপত্রের ভিত্তিতে তিনি পরীক্ষায় বিশেষ সুবিধা পেয়েছিলেন বলে অভিযোগ।

বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও পূজা UPSC-র নির্দেশ অনুযায়ী মেডিক্যাল পরীক্ষার জন্য দিল্লির AIIMS-এ যাননি।
একজন প্রবেশনারি আইএএস অফিসারের যা পাওয়ার কথা নয়, তা সত্ত্বেও পূজা একটি সরকারি গাড়ি (VIP নম্বর প্লেট সহ), থাকার ব্যবস্থা, সম্পূর্ণ সজ্জিত অফিস চেম্বার এবং একজন কনস্টেবলের দাবি করেছিলেন।

অতিরিক্ত কালেক্টরের চেয়ার, সোফা, টেবিল সহ অফিসের আসবাবপত্র তার নিজের অফিসে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
পূজার বাবা জেলা কালেক্টরের অফিসে তাঁর মেয়ের দাবি পূরণের জন্য চাপও দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

এইসব অভিযোগের ভিত্তিতে, মহারাষ্ট্র সরকার পূজা খেড়কারকে প্রবেশনারি পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত ওয়াশিম জেলায় সুপার নিউমারারি অ্যাসিস্টেন্ট কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছে।