OMG! ট্রেনে উঠতে গিয়ে রেললাইনে পড়ে গেলেন তরুণী, অতঃপর যা ঘটলো? দেখেনিন ভিডিও

সঠিক সময়ে অফিস পৌঁছানোর জন্য প্রচণ্ড ভিড় ঠেলেই ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন এক তরুণী। কিন্তু ট্রেনের কামরায় উঠতে গিয়ে পা ফসকে যায় তার। পড়ে যান রেললাইনের ওপরে। এদিকে ততক্ষণে ট্রেন যাত্রা শুরু করেছে। বিষয়টি নজরে পড়তেই রেল পুলিশসহ উপস্থিত অন্য যাত্রীরা দ্রুত ট্রেনচালককে জানান। সাথে সাথে ট্রেনও থামান চালক। তবে তার আগেই ট্রেনের একটি বগি তরুণীর শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে চালক ট্রেনটিকে পিছনের দিকে নিয়ে যান।
দেখা যায়, রেললাইনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। কাটা পড়েছে তারা পা। সেখান থেকে রক্ত বের হচ্ছে। তবে ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ের ঠাণে রেলস্টেশনে।
সোমবার (৮ জুন) সকালে ভিড় ট্রেনে উঠতে গিয়েই ঘটে এই বিপত্তি। পরে পুলিশকর্মীরা রেললাইনে নেমে তরুণীকে তুলে আনেন। দ্রুত নেয়া হয় হাসপাতালে।
এদিকে পা কাটা গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। পুরো ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দি করেন অন্যান্য যাত্রীরা। সেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে।
Tragic accident in Navi Mumbai: A woman fell onto the tracks at Belapur station. The first coach of the local train ran over her. She survived but lost both legs.#NaviMumbai #TrainAccident #Belapurstation pic.twitter.com/4iXFdyQY8M
— Pune Pulse (@pulse_pune) July 8, 2024
উল্লেখ্য, রোববার রাত থেকেই বৃষ্টি শুরু হয় মুম্বাইয়ে। সোমবার সকাল পর্যন্ত টানা সাত-আট ঘণ্টার প্রবল বৃষ্টিতে ডুবে যায় ভারতের অর্থনৈতিক রাজধানী। অধিকাংশ এলাকার রেললাইনও জলের নিচে চলে যায়।
সূত্র: এনডিটিভি