রাস্তায় দাউ দাউ করে জ্বলছে বাস, চালকের বুদ্ধিতে প্রাণে বাঁচলেন যাত্রীরা! দেখেনিন ভিডিও

মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর করমঙ্গল ডিপো থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (BMTC)-র একটি বাস।
বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন।হঠাৎ করেই বাসের মাঝামাঝি অংশে আগুন ধরে যায়।আশেপাশে অন্যান্য বাস এবং যাত্রীদেরও ভিড় ছিল যথেষ্ট পরিমাণে।

বাস চালকের সতর্কতার জন্যই বাসযাত্রীদের বাঁচানোর সময় পাওয়া গিয়েছিল।গণ্ডগোল বুঝতে পেরেই বাসের চালক দ্রুত যাত্রীদের বাস থেকে নামিয়ে বাসটি পুরো ফাঁকা করে দেন।ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই নিরাপদ দূরত্বে চলে যান যাত্রীরা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, আগুন লেগে বাসটি ক্ষতিগ্রস্থ হলেও বাসের ৩০ জন যাত্রীর গায়ে যে একফোঁটাও আঁচড় লাগেনি তা হয়েছে একমাত্র সরকারি বাসটির চালকের জন্যই।অনেক যাত্রীই চালকের তৎপরতার প্রশংসা করেছেন।

বাসটিতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে BMTC।এই বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মনে রাখবেন:
চলন্ত যানবাহনে আগুন লাগলে দ্রুত যানবাহন থামিয়ে নিরাপদে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।আগুন নিয়ন্ত্রণে না আসলে দমকলকে খবর দেওয়া উচিত।