ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (১০ জুলাই ২০২৪)

নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
৭১৫ – মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি এর মৃত্যু।
৮৭৪ – নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে।
১৫২০ – রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।
১৫২৬ – পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।
১৫৫৩ – লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।
১৭৪১ – ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।
১৮৪২ – নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।
১৮৫৪ – স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
১৮৫৭ – মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত।
১৮৭১ – কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
১৯০০ – অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।
১৯২১ – মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।
১৯৪০ – দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।
১৯৪২ – দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।
১৯৫৭ – ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।
১৯৬২ – যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৬৬ – মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
১৯৬৮ – আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৩ – ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ – গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
১৯৮৯ – বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।
১৯৯১ – বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১৯৯২ – হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।
জন্ম:
১৪৫২ – স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস।
১৬৩৫ – রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী।
১৮৩৪ – চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা।
১৮৫৬ – নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী।
১৮৭১ – মার্সেল প্রুস্ত্, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।
১৮৮৩ – মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক।
১৮৮৫ – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ।
১৮৯৩ – কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা।
১৯০২ – নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার।
১৯১৩ – বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।
১৯১৫ – নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলো।
১৯১৮ – শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ‘দক্ষিনী’ প্রতিষ্ঠাতা।
১৯২৫ – ডা. মাহাথির মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
১৯২৮ – অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, ‘দ্যা রেইপ অব বাংলাদেশ’ খ্যাত লেখক।
১৯৩১ – মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক।
১৯৪৬ – সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।
১৯৪৯ – সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান।
১৯৬৮ – মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট।
১৯৮০ – মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন।
মৃত্যু:
১৮১৭ – জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক।
১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ।
১৯৭৭ – প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন।
২০১৪ -জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন।