মেধাবী পড়ুয়ার মোবাইল গেমে আসক্তি থেকে বড় বিপদ! মর্মান্তিক পরিণতি হলো ছাত্রের

মোবাইল গেমের নেশায় আত্মহত্যা করলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে কাঁথি থানায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহত অর্ঘ্য ভট্টাচার্য, কাঁথি মডেল ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে অনলাইনে ‘ফ্রি ফায়ার’ নামক গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।মোবাইল গেম খেলার জন্য টাকা জোগাড় করতে না পেরে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা পরিবারের।

সূত্র মারফত জানা গেছে, রবিবার রাত পর্যন্ত মোবাইল গেম খেলার পর অর্ঘ্য বাড়ির বাইরে বেরিয়ে যান।পরের দিন সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানা।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।স্থানীয়দের অনেকেই মনে করছেন, মোবাইল গেমের নেশাই এই মর্মান্তিক ঘটনার কারণ।অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর এবং মোবাইল গেমের ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন অনেকে।