BigNews: মোদী সরকার নিলো BIG STEP, অনেকটা কমছে PETROL-DIESEL এর দাম

কেন্দ্রের ক্ষমতায় থাকা মোদী সরকার দেশবাসীকে সস্তায় পেট্রল ও ডিজেল দেওয়ার জন্য নিতে চলেছে এক নতুন পদক্ষেপ। অভিযোগ উঠেছে আন্তর্জাতিকী বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার সুফল ভোক্তাদের দিচ্ছেন দেশের তেল কোম্পানি গুলি।
আর এমন অবস্থায় সরকার জ্বালানি পণ্যের দনিক মূল্য নির্ধারণ নীতি পর্যালোনা করতে পারে বলে সুটের খবর। জানা গেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রল ও ডিজেলের দাম কমলেও পেট্রো কোম্পানি গুলো দেশে তার দাম কমায়নি , আর সেই কারণেই অসন্তোষ প্রকাশ করেছে মোদী সরকার।
প্রসঙ্গত, দেশীয় বাজারে তেলের দাম সাধ্যের মধ্যে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের দামের লাগাম ছাড়া বৃদ্ধিতে অতিষ্ট হয়ে উঠেছিল দেশের সাধারণ মানুষ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল নিত্যপ্রয়াজনীয় জিনিসের দাম। কাঁচামাল ও পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণেই বাড়ছিল বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম। পরবর্তীতে কেন্দ্র সরকার ও দেশের কিছু রাজ্য সরকার কর কমিয়ে দেওয়ার কারণে কিছুটা স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ।