‘রহস্যময়ী নারী’র সঙ্গে পার্টিতে শাহরুখপুত্র আরিয়ান, কে সেই নারী?

পরিবারের অন্যান্য সদস্যদের মতো অতটা লাইমলাইটে থাকতে পছন্দ করেন না আরিয়ান খান। তা সত্ত্বেও শিরোনামে স্থান পেয়েই যান তিনি। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে বলে কথা। আরও একবার আলোচনার কেন্দ্রে তিনি। সম্প্রতি তাকে না কি এক ‘রহস্যময়ী নারী’র সঙ্গে পার্টি করতে দেখা গেছে। কে সেই নারী?

সম্প্রতি মুম্বাইয়ে জমিয়ে পার্টি মুডে দেখা গেল আরিয়ান খানকে। তার সঙ্গে ছিলেন বন্ধুবান্ধবরা। এমনকি পাপারাৎজিদের সামনে হাসি মুখে পোজও দেন তিনি। সেখানেই দেখা গেল এক রহস্যময়ী নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে পার্টিতে মাততে। অনেকেই মনে করছেন, ওই নারী ল্যারিসা বোনেসি, যার সঙ্গে আরিয়ান প্রেমের সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

আরিয়ান ওই এক্সক্লুসিভ পার্টিতে পৌঁছাতেই সবার নজরে পড়েন, সঙ্গে অবশ্যই তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ছিলেন। সঙ্গে ছিলেন বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ ওরি, রাঘব জুয়াল, লক্ষ্য, বেদান্ত মহাজন ও নীর্বাণ খান প্রমুখ। সেই সঙ্গে পাপারাৎজিরা খানিক পরে ল্যারিসাকেও ওই পার্টিতে প্রবেশ করতে দেখেন। যার ফলে ফের চর্চায় আরিয়ানের প্রেম জীবন।

যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে অনেকেরই দাবি, ওই রহস্যময়ী নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে আরিয়ানকে। ভিডিওতে আরিয়ানকে ঝুঁকে পড়ে এক নারীর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। কিন্তু কে ওই নারী, তা ভিডিওতে স্পষ্ট নয়।

 

View this post on Instagram

 

A post shared by @aryankhan_fanz

বেশ কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন রটেছে যে, আরিয়ান ও ল্যারিসা প্রেমের সম্পর্কে রয়েছেন। কিছুদিন আগে তাদের একটি কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল।

কাজের ক্ষেত্রে আরিয়ান তার প্রথম পরিচালনার কারণেও খবরে রয়েছেন। প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র। শোনা যাচ্ছে, এই সিরিজে তার বাবা শাহরুখ খানসহ একাধিক তারকাকে দেখা যাবে, যেমন রণবীর সিং, করণ জোহর ও ববি দেওল প্রমুখ। ক্যামিও চরিত্রে থাকবেন তারা। এই সিরিজে অভিনয় করেছেন মোনা সিংহ, লক্ষ্য লালওয়ানি ও গৌতমী কাপুর।