“ভালোবেসে বিয়ে মেনে নেয়নি বাবা-মা, খুনও করতে পারে”-তরুণী দাবি করলো হাইকোর্টে

কলকাতা হাইকোর্টে এক চাঞ্চল্যকর ঘটনা! বিশ্বভারতীর এক ছাত্রী হাইকোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন যে তার পরিবারের সদস্যরা তাকে প্রেমের জন্য খুন করতে পারে।

ওই তরুণীর বাবা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন।তার অভিযোগ ছিল, মেয়েকে অপহরণ করা হয়েছে এবং আটকে রাখা হয়েছে।
পুলিশ কোন পদক্ষেপ করছে না বলেও অভিযোগ ছিল।সোমবার, হাইকোর্টে শুনানির সময় তরুণী পরিবারের বিরুদ্ধে এই আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, “তার প্রেম করে বিয়ে পরিবারের সদস্যরা মেনে নিতে পারেননি।”তরুণীর এই কথায় বিষ্মিত আদালত।

বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, “কোনওভাবেই যাতে ওই মেয়েটির কোনও ক্ষতি না হয় তা দেখতে হবে ইলমবাজার থানাকে।”
ওই তরুণী কোনও সমস্যায় পড়লে থানায় জানাবেন।তরুণীর বাবা-মা যাতে কোনওভাবেই প্রেমিকের বাড়ি গিয়ে অত্যাচার করতে না পারেন সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

২৮ জুন এই মামলার পূর্ববর্তী শুনানি হয়েছিল।আদালতের আগের শুনানিতে জারি করা নির্দেশ মোতাবেক এদিন মেয়েটিকে হাজির করা হয়েছিল এজলাসে।
তরুণীর বাবা তার প্রেমিকের বাড়িতে গিয়ে হামলা করে এবং মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনাটি বেশ চাঞ্চল্যকর। প্রেমের জন্য একজন তরুণীকে এইভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে শুনে আদালতও বিস্মিত। আশা করা যায়, আদালতের নির্দেশ মেনে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে এবং তরুণীর নিরাপত্তা নিশ্চিত করবে।