বিশেষ: ধংস্ব হচ্ছে বনভূমি, তাপপ্রবাহে পুড়ছে বিশ্ব! সর্বকালীন রেকর্ড ভেঙে ‘হটেস্ট’ জুন ‘২০২৪

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মতে, ২০২৪ সালের জুন মাস ছিল সর্বকালীন রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম জুন মাস। এটি ২০২৩ সালের জুন মাসের রেকর্ড ভেঙেছে।
২০২৩ সালের জুন মাসের পর থেকে প্রতিটি মাসই উষ্ণতম হিসেবে রেকর্ড গড়ছে।বিগত ১৩টি মাস ছিল পৃথিবীর জন্মলগ্ন থেকে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম মাস।
২০২৩ সালের থেকে ২০২৪ সাল উষ্ণতম বছরের তকমা ছিনিয়ে নিতে চলেছে।এল নিনোর প্রভাব এবং মানুষের কর্মকাণ্ডের জন্য জলবায়ু পরিবর্তনের ফলে ২০২৪ সাল হয়ে উঠতে চলেছে উষ্ণতম বছর।
জুন পর্যন্ত বিগত ১২ মাসে বিশ্বের গড় তাপমাত্রার সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে।১৮৫০ থেকে ১৯০০ সালের মধ্যে রেকর্ড হওয়া তাপমাত্রার তুলনায় গত ১২ মাসের তাপমাত্রা সার্বিকভাবে ১.৬৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
২০২৪ সালের এই ঊর্ধ্বমুখী তাপমাত্রা একের পর এক দেশে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে।সৌদি আরবের মক্কায় তাপপ্রবাহের জেরে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।দিল্লিতে দীর্ঘমেয়াদী লুয়ের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।
বার্কলে আর্থের গবেষক জেক হাউসফাদার ৯৫% নিশ্চিত যে ২০২৩ সালের রেকর্ড ভেঙে ২০২৪ সাল উষ্ণতম বছরের খেতাব অর্জন করবে।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গ্রান্থাম ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানী ফ্রেডরিক ওট্টো মনে করেন এল নিনোর প্রভাব এবং কয়লা পোড়ানোর কারণে ২০২৪ সাল উষ্ণতম বছর হতে পারে।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।