“কপাল জোরে বাঁচলো বাইক আরোহী”- দেখেনিন ‘পাতাল লোকের প্রবেশদ্বার’-এর ভাইরাল ভিডিও

লখনউর বিকাশ নগর এলাকায় একটি রাস্তায় ১৫ থেকে ২০ ফুট বিশাল ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন এটি ‘পাতাল লোকের দরজা’।

পাওয়ার হাউস রোডে অবস্থিত এই রাস্তায় হঠাৎ করেই এই বিশাল গর্ত তৈরি হয়।স্থানীয়দের মতে, এর আগেও এই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল।ভরদুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এক বাইক আরোহী দুর্ঘটনায় মুখোমুখি হলেও বেঁচে যান।পুরসভা কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি।গত বছরও রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল, তবে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।বর্ষা আসার পর রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।

পুরসভা কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা ‘যুদ্ধকালীন তৎপরতায়’ সিঙ্ক হোলটি মেরামত করার কাজ চালাচ্ছে।তারা দ্রুততম সময়ে রাস্তাটি সংস্কার করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার আশ্বাস দিয়েছে।

লখনউর এই ঘটনাটি বেশ চিন্তার কারণ। দীর্ঘদিন ধরে রাস্তার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এমন ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তাটি সংস্কার করে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি রোধ করতে হবে।