ট্রাক পিছু ৫ হাজার, তোলাবাজির নালিশ TMC নেতার নামে, শোরগোল বাংলায়

জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা উদীপ সিং এবং তার সঙ্গীরা ইসিএল-এর কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
তাদের উপর তোলাবাজির অভিযোগও এসেছে।একটি বেসরকারি সংস্থা, যারা ইসিএল-এর টেন্ডার পেয়েছে, তারা এই অভিযোগগুলি এনেছে।

২৮ জুন, খনি ভরাটের জন্য পাথর ভেঙে তৈরি বালি নিয়ে যাওয়ার সময় বেশ কিছু ট্রাক আটকা পড়ে।অভিযোগ করা হয়েছে যে উদীপ সিং এবং তার লোকেরা এই ট্রাকগুলি আটকিয়ে মারধর করে ট্রাক চালকদের।পরের দিন, ২৯ জুন, আবারও একই ঘটনা ঘটে।এইবার উদীপ সিং ট্রাক পিছু ৫ হাজার টাকা হাতিয়ার করে বলে অভিযোগ।

প্লান্ট ইন-চার্জ অসীম চক্রবর্তী জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন।পুলিশ উদীপ সিং এবং তার সঙ্গীদের বিরুদ্ধে FIR করে।শনিবার রাতে, রঘুপদ মণ্ডল এবং মলয় মণ্ডল নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়।আদালত তাদের ১৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রবিবার সকালে একটি জামুড়িয়া ব্লকের পরাশিয়া গ্রামে এক সাংবাদিক সম্মেলনে করেন উদীপ সিং।সেখানে তিনি বলেন, ‘মাটি ও বালির বেআইনি কারবার বন্ধে জামুড়িয়ায় সম্প্রতি সক্রিয় ভূমিকা নিয়েছি আমি। তাই আমার বিরুদ্ধে মিথ্যা এফআইআর করা হয়েছে।’

হুমকির সুরে উদীপ বলেন, ‘সোমবার থেকে এর বিরুদ্ধে সবাইকে নিয়ে ধরনায় বসব। দলের উচ্চ নেতৃত্বকে সব জানিয়েছি। দল যদি পাশে না দাঁড়ায় তা হলে পদত্যাগ করব।’