পানশালায় আকণ্ঠ মদ্যপান করে BMW- চালাচ্ছেন শিবসেনা নেতার ছেলে!

মুম্বাই বিএমডব্লিউ দুর্ঘটনা মামলায় অভিযুক্ত শিবসেনা নেতার ছেলের খোঁজ চলছে। এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে মিহির শাহকে দেখা গেছে। এই ফুটেজটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজে, অভিযুক্ত মিহির শাহকে একটি মার্সিডিজ গাড়িতে মুম্বাইয়ের একটি পাব থেকে বের হতে দেখা গেছে। তার সঙ্গে আরও চারজন রয়েছেন। তবে এই ফুটেজের সত্যতা ডিজিটাল এই মুহুর্তে নিশ্চিত করেনি, পুলিশের মতে, তিনি একটি মার্সিডিজ গাড়িতে পাব থেকে বের হয়েছিলেন কিন্তু পরে গাড়িটি পরিবর্তন করেছিলেন।
মিহির শাহ একটি বিএমডব্লিউ চালাচ্ছিলেন এবং পাশের সিটে বসেছিলেন চালক। অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। রবিবার সকালে ওয়ারলি এলাকায় এই BMW একটি স্কুটারকে ধাক্কা দেয়। এই ঘটনায় স্কুটার আরোহী মহিলার মৃত্যু হয়েছে। আহত হন তার স্বামী। তিনি একটি স্কুটার চালাচ্ছিলেন। জানা গেছে, দুর্ঘটনার সময় মিহির শাহ প্রচুর মদ্যপান করছিলেন পুলিশ ইতিমধ্যেই মিহিরের বাবা রাজেশ শাহকে গ্রেপ্তার করেছে, একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠীর নেতা। এছাড়া চালক রাজশ্রী বিদ্যাওয়াতকেও গ্রেফতার করা হয়েছে।
CCTV Captures BMW Runaway Just Before Fatal Crash, Father Arrested
Video from Juhu, some hours before the fatal crash, shows Mihir Shah leaving a pub with friends before he switched vehicles and reportedly insisted on driving.
Politician Rajesh Shah was taken into custody,… https://t.co/XTrfXgs9yf pic.twitter.com/A5ZNyrJzM8
— RT_India (@RT_India_news) July 8, 2024
বিএমডব্লিউ গাড়িটি রাজেশ শাহের নামে নথিভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমিকার সহায়তায় তিনি কোথাও লুকিয়ে আছেন। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।