OMG! অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু, নেপথ্যে জায়ের বিবাহ বর্হিভূত সম্পর্ক?

বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামে একই পরিবারের তিন সদস্যকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে এই মর্মান্ত ঘটনা ঘটে। আব্দুল আলিম, কেরিমা বেগম এবং তাদের ছোট ছেলে আয়ান শেখ ঘটনায় প্রাণ হারান।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, এই ঘটনায় আব্দুল আলিমের সেজ বউদি নাজনি নীহারকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল আলিমের সেজ বউদি নাজনির স্থানীয় এক হাতুড়ে চিকিৎসক চন্দন ইসলামের সাথে প্রণয় সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন আব্দুল আলিমের স্ত্রী। এই সম্পর্কের বিষয়ে কেউ যেন না জানতে পারে, সেই উদ্দেশ্যেই নাজনি এবং ওই চিকিৎসক মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

আব্দুল আলিমের বড় ছেলে রাজের দাবি, ঘটনায় নাজনিকে আটক করা হয়েছে। তবে, ওই চিকিৎসক এখনও পলাতক।

কেরিমা বেগম এবং তাদের ছোট ছেলে আয়ান শেখ শুক্রবারই অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান।বর্ধমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল আলিম। শনিবার সকালে তিনিও মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ দ্রুত পলাতক চিকিৎসককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।