পুরীতে এবার ২ দিনের রথযাত্রা, জেনেনিন কোথায় দেখানো হবে লাইভ সম্প্রচার?

৭ এবং ৮ জুলাই, দু’দিন ধরে পুরীর জগন্নাথধামে রথযাত্রা উৎসব পালিত হবে। দূর দূরান্ত থেকে লাখ লাখ ভক্ত জড়ো হবেন রথের রশিতে টান দিতে। কিন্তু যারা নানা কারণে পুরী যেতে পারবেন না, তাদের জন্য আছে সুখবর! ঘরে বসেই আপনিও উপভোগ করতে পারবেন উৎসবের প্রতিটি মুহূর্ত।
কোথায়-কখন দেখবেন রথযাত্রার লাইভ টেলিকাস্ট?
দূরদর্শন:
রবিবার সকাল ৯টা থেকে ডিডি ওডিয়া চ্যানেলে রথযাত্রার লাইভ টেলিকাস্ট শুরু হবে (ওডিয়া ভাষায়)।সকাল ১০টা থেকে ডিডি ভারতীতে লাইভ টেলিকাস্ট (হিন্দি, ইংরেজি ও সংস্কৃত ভাষায়)।ডিডি ওডিয়া এবং ডিডি ন্যাশনালের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে রথযাত্রা উৎসব।
শ্রী জগন্নাথ মন্দির:
শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করা হবে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
৮ জুলাই রথযাত্রার লাইভ টেলিকাস্ট শুরু হবে সকাল সাড়ে ৮টায়।জগন্নাথদেব, বলরাম এবং দেবী সুভদ্রাকে পূজার সমস্ত মুহূর্ত ধরা পড়বে লাইভ সম্প্রচারে।
৯ জুলাই অদা মণ্ডপ বিজে, ১৫ জুলাই বহুদা যাত্রা (উলটো রথ) এবং ১৬ জুলাই সুনবেশাও দেখা যাবে সরাসরি।১৭ জুলাই অধর্পনা এবং ১৮ জুলাই নীলাদ্রিবিজে অনুষ্ঠানের লাইভ টেলিকাস্টও দেখা যাবে।
এবারের রথযাত্রার কিছু বিশেষ বৈশিষ্ট্য:
৫৩ বছর পর বিরল শুভ যোগ পুরীর জগন্নাথধামে।
চিরাচরিত নিয়মে পরিবর্তন: ৭ এবং ৮ জুলাই, দু’দিন ধরে উৎসব পালিত হবে।দু’দিনই জগন্নাথদেবের রথের রশিতে টান দিতে পারবেন ভক্তরা।
মন্দিরে প্রবেশ করলেও জগন্নাথদেবের নবযৌবন বেশ দেখতে পাওয়া যাবে না। কারণ, একই দিনে নেত্র উৎসব, নবযৌবন বেশ এবং রথযাত্রার অনুষ্ঠান পড়েছে।
রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দিরে থাকবে না VIP দর্শন পরিষেবার সুবিধা।