“অগ্নিবীরদের বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হোক”-বিতর্কের মাঝেই কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছে সেনা

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিতর্ক থামছে না। প্রকল্পের মেয়াদ ও অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার সেনাবাহিনীও কেন্দ্রের কাছে কিছু পরিবর্তন আনার আবেদন জানাতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, সেনাবাহিনীর প্রস্তাবগুলো হল:

অগ্নিপথ প্রকল্পে যোগদানের সর্বোচ্চ বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা। এর ফলে স্নাতকরাও এই প্রকল্পে যোগ দিতে পারবেন এবং তাদের বিভিন্ন টেকনিক্যাল কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া যাবে।

অগ্নিবীরদের মধ্যে ৫০% কে সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া। বর্তমানে নিয়োগের হার মাত্র ২৫%।
চলতি সপ্তাহের শুরুতে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, সেনাবাহিনীতে থাকাকালীন নিহত অগ্নিবীরদের শহীদের তকমা দেওয়া হয় না এবং

তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় না। তবে সেনা এই দাবি নস্যাৎ করেছে।
প্রত্যাশা করা হচ্ছে, আগামী দিনগুলোতে এই প্রস্তাবগুলো নিয়ে কেন্দ্র ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা হবে।

অগ্নিপথ প্রকল্পের প্রধান নীতিগুলো:
সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সী যুবকদের সেনার তিন বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ।মোট ৪ বছর সেনাবাহিনীতে কাজ করার সুযোগ।
প্রথম ৬ মাস প্রশিক্ষণ এবং বাকি সাড়ে ৩ বছর সেনাবাহিনীতে পরিষেবা।

প্রকল্পের মেয়াদ শেষে, ২৫% অগ্নিবীর স্থায়ীভাবে সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন।বাকিদের এককালীন মোটা অঙ্কের পেনশন এবং পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।