50 হাজারের বদলে 1 লাখ! কেন্দ্রীয় বাজেটে কর ছাড়ের বড় ঘোষণার সম্ভাবনা ?

দেশজুড়ে জল্পনা চলছে আসন্ন বাজেটে কর ছাড় নিয়ে। বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করে করদাতাদের স্বস্তি দিতে পারে কেন্দ্র। বর্তমানে 50,000 টাকা এই ছাড় 1 লাখ টাকা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্ট্যান্ডার্ড ডিডাকশন কি?
আয়করের নিয়ম অনুযায়ী, বেতনভোগীরা স্ট্যান্ডার্ড ডিডাকশন-এর সুবিধা পান। এর অর্থ হল, একজন করদাতা তাঁর বার্ষিক বেতন থেকে প্রথমে 50,000 টাকা (বর্তমানে) ছাড় করতে পারেন। বাকি টাকার উপরই হিসেব করা হয় আয়কর। এই ছাড় পেতে করদাতাকে কোনো নথিপত্র জমা দিতে হয় না।
কাদের জন্য সুবিধা?
সরকারি ও বেসরকারি – যেকোনো ধরণের বেতনভোগী কর্মীপেনশনভোগীরা (বেতন থেকে আয়ের ক্ষেত্রে)
কোন কর কাঠামোতে প্রযোজ্য?
পুরনো এবং নতুন, উভয় কর কাঠামোতেই
আশা কেন?
দীর্ঘদিন ধরেই করদাতারা স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।2018 সালে চালু হওয়ার পর থেকে এই ছাড়ের পরিমাণ একবারই বৃদ্ধি করা হয়েছে।
বেতন বৃদ্ধির সাথে তাল মিলিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে।
আসন্ন বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি হবে কিনা, তা এখনও অবধি অনিশ্চিত। তবে, বিশেষজ্ঞদের মতামত এবং বাজেট পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে করদাতাদের জন্য সুখবর আসতে পারে।