OMG! ঘুমের মধ্যেই পুড়িয়ে হত্যার চক্রান্ত, মৃত্যু মা ও শিশুর, আশঙ্কাজনক অবস্থায় বাবা

বৃহস্পতিবার রাতে, বোলপুর থানার রায়পুরের সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে আব্দুল আলিম (৩৮), তার স্ত্রী কেরিমা বেগম (৩০) এবং তাদের ৪ বছর বয়সী ছেলে আয়ান শেখের উপর ঘর জ্বালিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা, ছেলের।

রাতের খাবার খেয়ে একতলা বাড়ির জানলা খুলে ঘুমিয়ে ছিলেন আব্দুল আলিম, কেরিমা বেগম এবং তাদের ছেলে আয়ান।অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা জানালা দিয়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।তাদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা এবং তাদের উদ্ধার করেন।স্থানীয়দের দাবি, আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন আব্দুল আলিম, কেরিমা বেগম এবং আয়ান।

তাদের তিনজনকেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

বাবা-মা-ভাইয়ের চিৎকার শুনে পাশের কামরা থেকে দৌড়ে আসেন বাড়ির বড় ছেলে রাজও। কান্না জড়ানো গলায় তাঁর বক্তব্য, ‘এসে দেখলাম সকলেই পুড়ে গিয়েছে। কাউকে বাঁচাতে পারলাম না।’

কেরিমা বেগমের ভাই বলেন, ‘আমার কাছে রাতেই খবর আসে। আমি ছুটে বোনের বাড়িতে গিয়ে দেখি বোন, জামাইবাবু, ভাগ্না পুড়ে গিয়েছে। ওদের গা থেকে কেরোসিনের গন্ধ বেরোচ্ছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে আমি জানি না। আমার জামাইবাবু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে ব্যবসা করতেন। কোনও ব্যবসায়িক শত্রু এই কাণ্ড ঘটিয়েছে কিনা, তা তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি।’

আব্দুল আলিমের মামা বলেন, ‘আমার ভাগ্ন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি যাওয়ার পরেও খাট জ্বলছিল। প্রথমে ভেবেছিলাম শর্ট সার্কিট হয়েছে। পরে দেখলাম এসি, ফ্যান কোথাও কিছু হয়নি। খাট থেকে তেলের গন্ধ পেয়েছিলাম।’

স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল আলিম একজন সরল মানুষ এবং তার সাথে কারোর কোনো শত্রুতা ছিল না।তারা দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যার চেষ্টা ছিল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশা প্রকাশ করেছে।ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করছে পুলিশ।এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।