ভক্তদের মুখে এবার ‘ভোলে বাবা নিপাত যাক’, হাথরসকাণ্ডে দুই মহিলা সহ গ্রেফতার ৬ জন

দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত হাথরস জেলার একটি সৎসঙ্গে ধুলোঝড়ের কারণে ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১২১ জন। এই ট্র্যাজেডিতে গুরুতর আহত আরও অনেকে।

পুলিশ ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে এবং সৎসঙ্গের আয়োজক মণ্ডলীর ছয়জন সদস্যকে গ্রেফতার করে।জানা গেছে, এই সৎসঙ্গে আড়াই লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন।পুলিশের দাবি, ভোলে বাবা নামে এক স্বঘোষিত ধর্মগুরু গাড়ি নিয়ে চলে যাওয়ার পর ধুলো ওড়েছিল এবং তা কুড়ানোর জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।এই হুড়োহুড়িতেই ভিড়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়।

৬০ বছর বয়সী ভোলে বাবা ঘটনার পর থেকেই পলাতক।বুধবার সন্ধ্যায় তিনি একটি বিবৃতি জারি করেছেন।বিবৃতিতে তিনি বলেছেন, সমাজবিরোধীদের ষড়যন্ত্রের কারণেই তার সৎসঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে।তিনি আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা করেছেন।

আলিগড়ের IG সালাভ মাথুর বলেন, ‘চারজন পুরুষ এবং দু’জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই সৎসঙ্গের আয়োজক কমিটির সদস্য এবং সেবাদার হিসেবে ভোলে বাবার কাছে কাজ করেন। এরাই ঘটনার দিন সৎসঙ্গের ভিড় সামাল দেওয়ার দায়িত্বে ছিলেন। তাঁরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেননি।’

আর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর থেকে নিরাশ হয়েছেন খোদ বলে বাবার ভক্তরা। তাদের মধ্যে একাংশ সুর পাল্টে এখন বলছেন ভোলে বাবা নিপাত যাক !

মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা।উত্তর প্রদেশ সরকার ঘটনার শিকারদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে।
একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে ঘটনার তদন্তের জন্য।