BigNews: জগন্নাথের দর্শনে যেতে চান? জেনেনিন রথযাত্রার আগে নিয়মে এলো কি কি বদল?

পুরীর বিখ্যাত রথযাত্রায় এবার বেশ কিছু পরিবর্তন আসছে। কারণ, এই বছর নেত্র উৎসব, নবযৌবন বেশ ও রথযাত্রা – এই তিনটি অনুষ্ঠানই একই দিনে পড়েছে।
পুরনো নিয়ম অনুযায়ী:
স্নানযাত্রার পর টানা ১৫ দিন ধরে জ্বরে অসুস্থ থাকেন শ্রী জগন্নাথদেব।তারপর নেত্র উৎসব ও নবযৌবন বেশ অনুষ্ঠান হয়।
এরপর আবার রথযাত্রা।
এবারের নিয়ম:
তিথির ফেরে সব অনুষ্ঠান একই দিনে পড়েছে।ফলে ভক্তরা মন্দিরে ঢুকে নবযৌবন বেশের দর্শন করতে পারবেন না।রথে আরোহণের অনুষ্ঠানও দেখানো হবে না।
রথ টানা শুরু হতে দেরি হলে সূর্যাস্তের সময় রথ থেমে যাবে। পরের দিন আবার টানা হবে।
কারণ:
একই দিনে সব অনুষ্ঠান সম্পন্ন করতে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা।জগন্নাথদেবের রথের রশিতে টান পড়তেও বিকেল পাঁচটা পেরিয়ে যাবে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
আগেও কোনও কোনও বার সব নিয়ম আচার সম্পন্ন করে রথ চলা শুরু করতে দেরি হয়েছে।জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি রথ তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে দিনের দিনই পৌঁছে যায়।১৯০৯ এবং ১৯৭১ সালেও একই দিনে নবযৌবন দর্শন এবং রথযাত্রা পড়েছিল।
“এ বার বিকেল চারটে নাগাদই রথযাত্রা শুরু আমাদের লক্ষ্য। তবে পুরী হোক কিংবা মাহেশ কখন রথ টানা হবে তা একমাত্র জগন্নাথদেবেরই ইচ্ছা।” – পিয়ালকৃষ্ণ অধিকারী, মাহেশের মন্দিরের সম্পাদক