OMG! জলমগ্ন রাস্তায় দৈত্যাকার গর্ত, পরে গেলো আস্ত গাড়ি! দেখেনিন ভাইরাল ভিডিও

দিল্লির পর এবার আহমেদাবাদ ভারী বৃষ্টির কবলে। গুজরাটের রাজধানীতে অতিবৃষ্টির ফলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো পুরোপুরি জলের নীচে ডুবে গেছে।

শেলা এলাকায় ধসের ফলে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বিশাল গর্ত। এই গর্তে গিলে ফেলেছে একটি গাড়ি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গুজরাট আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চারদিন এই পরিস্থিতি চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আহমেদাবাদের বেহাল দশা নিয়ে কটাক্ষ করছে কংগ্রেস। তারা বলছে, স্মার্ট সিটির নামে এলাকা জলাবদ্ধ হয়েছে।

মাত্র ১০ ঘণ্টার বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে গুজরাট। সুরাটের পানসনা টাকুলা জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, ১৫৩ মিমি।

বৃষ্টির ফলে আহমেদাবাদের অনেক এলাকায় কোমর কিংবা হাঁটু সমান জল দাঁড়িয়ে গেছে। রাস্তাঘাট জলে ভেসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকের বাড়িতেও জল ঢুকেছে।

আগামী চার থেকে পাঁচদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে IMD।