মস্কোয় হোক হিন্দু মন্দির! মোদীর রাশিয়া সফরের আগেই উঠলো জোরাল দাবি

চলতি মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক করবেন। তবে ভারতের তরফ থেকে এই সফর সম্পর্কে কিছু বলা হয়নি। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানা গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে মোদির প্রথম রাশিয়া সফর। এদিকে মোদির রাশিয়া সফরের আগে সেখানে বসবাসরত ভারতীয়রা রাশিয়ায় প্রথম হিন্দু মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন।
ইন্ডিয়ান বিজনেস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট স্যামি কোতওয়ানি রাশিয়ার মস্কোতে প্রথম হিন্দু মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন রাশিয়ায় হিন্দুদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে রাশিয়া তার ঐতিহ্যবাহী অর্থোডক্স চার্চের জন্য পরিচিত। এখানে বরাবরই খ্রিস্টান জনগোষ্ঠীর আধিপত্য। কিন্তু হিন্দুদের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায়, হিন্দু মন্দিরগুলিকে তাদের সম্প্রদায়ের জন্য নিরাপদ স্থান এবং কেন্দ্র হিসাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে।
রাশিয়ায় হিন্দু ইউনিয়নগুলি শুধুমাত্র একটি ধর্মীয় গোষ্ঠী হিসাবে নয় বরং সম্প্রদায় গঠনের কার্যকলাপের কেন্দ্র হিসাবেও কাজ করে কারণ ভারতের সাথে দৃঢ় সম্পর্কের কারণে, রাশিয়ান সরকার বিশেষভাবে হিন্দু দাবিগুলিকে গ্রহণ করেছিল। রাশিয়ার রাজধানী মস্কোতে অনেক আধ্যাত্মিক স্থান রয়েছে, যার মধ্যে হিন্দু স্থাপনা এবং কমিউনিটি সেন্টারও রয়েছে, এবার মোদির সফরের আগে মস্কোতে একটি মন্দির নির্মাণের দাবি উঠেছে।