পাঞ্জাবি-পায়জামা পরে স্কুলে আসায়, প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিলেন জেলাশাসক

প্রধান শিক্ষক স্কুলে পাঞ্জাবি-পায়জামা পরে আসায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ এবং বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।
কেন স্কুলে প্রধান শিক্ষক পাঞ্জাবি-পায়জামা পরে আসবেন? এ প্রশ্ন তুলে বিহারের লখিসারাইতে জেলা প্রশাসক ওই স্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেন। জেলা প্রশাসকের অভিযোগ—স্কুলে নেতাদের মতো পায়জামা-পাঞ্জাবি পরে কোনো শিক্ষক এসে পড়াতে পারবেন না।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে জেলা প্রশাসককে এ বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তিনি কাউকে ফোন করে ওই প্রধান শিক্ষকের বেতন বন্ধসহ দর্শানোর নোটিশ দেওয়ার কথা বলেন।
ভিডিওতে দেখা যায়, স্কুল শিক্ষককে রীতিমতো স্কুলের ভেতর ভর্ৎসনা করেন জেলা প্রশাসক। এরপর বহু নেটিজেন এই প্রশ্ন তোলেন—কেন ওই শিক্ষককে পোশাক পরা নিয়ে এতবড় সিদ্ধান্তের পথে এগোলেন জেলা প্রশাসক? অনেকের প্রশ্ন, তাহলে কি পাঞ্জাবি-পায়জামা পরা অপরাধ?
জেলা প্রশাসকের প্রশ্ন ছিল কেন প্রধান শিক্ষকের গলায় গামছা থাকবে? এর উত্তরে শিক্ষক বলেন, স্কুলে তিন দিন ধরে বিদ্যুৎ নেই। তাঁর প্রচণ্ড ঘাম হয়। আর, সে কারণেই তিনি গামছা ব্যবহার করেন। যা শুনে আরও ক্ষুব্ধ হন শার্ট-প্যান্ট পরিহিত জেলা প্রশাসক।
Does wearing “Kurta Pyjama” by a teacher is now crime in India??
This DM is ordering ‘show cause’ and ‘salary cut’ notice just for wearing “Kurta Pyjama”.
The way this English Babu DM is behaving, is it anyhow acceptable @jsaideepak and @JaipurDialogues sir?? pic.twitter.com/wr8MUsrSFV— Saurabh Pathak (@SaurabhPathakJi) July 10, 2022