SPORTS: সেমিফাইনালে বৃষ্টি হলে ফাইনালে যাবে কারা? জেনেনিন বিশেষ রিপোর্টে

চলমান টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। গ্রুপ পর্বের বাকি ম্যাচ ও নকআউট পর্বের সব খেলায় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সবকিছু ঠিক থাকলেও ক্যারিবীয়ান অঞ্চলে মাঝেমধ্যেই হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। এতে ভেস্তে বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ।

এবার মেঘাচ্ছন্ন আকাশ আর অবিরাম বৃষ্টির কারণে ত্রিনিদাদে প্রথম সেমিফাইনাল মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

দিনের অন্য ম্যাচে গায়ানায় হওয়ার কথা ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচ ঘিরেও রয়েছে শঙ্কা। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। একই দিনে আলাদা আলাদা ভেন্যুতে হওয়া দুই সেমিফাইনালেই বাগড়া দিতে পারে আবহাওয়া।

প্রথম সেমিফাইনালে আবহাওয়া পূর্বাভাস: স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সর্বশেষ তথ্য অনুযায়ী ম্যাচের সময়ে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আফগানিস্তান- দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস রয়েছে।

দ্বিতীয় সেমিফাইনালে আবহাওয়া পূর্বাভাস: স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। গায়ানায় ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি পুরো ম্যাচ জুড়েই হওয়ার সম্ভবনা রয়েছে। ম্যাচ যত এগোবে ততই জেঁকে বসতে পারে বৃষ্টি।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কারা?

বৃষ্টিতে যাতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেসে না যায় এ জন্য রিজার্ভ ডে দেয় রাখা হয়েছে। এ দিন ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমস্যা হবে দ্বিতীয় সেমিফাইনালে। ভারত-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে বাড়তি ২৫৯ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে কোনো ভাবে যদি ম্যাচ শেষ করা না যায় তাহলে কী হবে? ফাইনালিস্ট নির্ধারণে দুই দলের গ্রুপ পর্বের অবস্থান বিবেচনায় আসবে। যে দল বেশি ভালো অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে, সেই দল পাবে ফাইনালের টিকিট।

ডি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে দক্ষিণ আফ্রিকা। আর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে জায়গা পায় সেরা আটে। সেই হিসেবে প্রথম সেমি থেকে ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা।

একইভাবে দ্বিতীয় সেমি ভেসে গেলে ফাইনালে খেলবে ভারত। কারণ সেরা হয়ে গ্রুপ পর্ব শেষ করে রোহিতরা। আর গ্রুপের দ্বিতীয় হয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড।

এদিকে ২৯ জুন শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ফাইনাল। শিরোপার লড়াইয়ের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। যদি দুই দিন মিলিয়ে ফাইনালের ফল না আসে, সে ক্ষেত্রে দুই ফাইনালিস্টকেই যুগ্নচ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।