পরীক্ষার মাঝেই পিরিয়ডস্? আর নেই চিন্তা! বড় নির্দেশ দিল শিক্ষা মন্ত্রক, উপকৃত হবে ছাত্রীরা

পিরিয়ডস প্রতি মাসে প্রতিটি মেয়ে অভিজ্ঞতা করে। পরীক্ষা চলাকালীন এই স্বাভাবিক জৈবিক ঘটনা অনেক সময় ছাত্রীদের জন্য অসুবিধার কারণ হয়ে থাকে।
এই সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিভিন্ন স্কুল এবং বোর্ডকে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অবশ্যই স্যানিটারি ন্যাপকিন এবং পরিষ্কার শৌচালয় বা রেস্ট রুম থাকতে হবে।
এছাড়াও প্রয়োজনে ছাত্রীদের রেস্ট রুম ব্রেক দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই নির্দেশিকায় উল্লেখ করেছে যে পরীক্ষা চলাকালীন হঠাৎ করে পিরিয়ডস শুরু হতে পারে ছাত্রীদের। অনেক সময় দেখা যায় অসদুপায় অবলম্বন রোধে পরীক্ষকরা পরীক্ষার্থীদের শৌচালয় যেতে দেন না বারবার।
এই নির্দেশিকা অনুসারে পরীক্ষা চলাকালীন যদি হঠাৎ কোনো ছাত্রীর পিরিয়ডস শুরু হয় তাহলে তাকে রেস্ট রুমে যাওয়ার অনুমতি দিতে হবে।
শিক্ষা মন্ত্রক স্কুলগুলিকে আরও নির্দেশ দিয়েছে সারা বছর ধরে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে সচেতনতা প্রচার করার।
শিক্ষা মন্ত্রকের এই নতুন নির্দেশিকা ছাত্রীদের পক্ষে অত্যন্ত ইতিবাচক মানসিকতার পরিচয় দেয়।