NEET-এখন বিশ্বাসযোগ্যতার সংকটে, ভবিষৎ ‘ডাক্তার’ রা আদৌ যোগ্য হবে তো?

2024 সালের NEET UG পরীক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘ফিজিক্সওয়ালা’ নামে পরিচিত অলখ পাণ্ডে এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা করেন। তদন্তে প্রাথমিকভাবে 60-70 কোটি টাকার লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে।
অভিযোগের মূল বিষয় হল 67 জন পরীক্ষার্থী 720 নম্বরের মধ্যে 720 নম্বর পেয়েছেন, যা নিয়ম অনুযায়ী অসম্ভব। এছাড়াও, অনেক পরীক্ষার্থী 718 বা 719 নম্বর পেয়েছেন, যা আরও অস্বাভাবিক।
তদন্তে গুজরাটের একটি কোচিং সেন্টার ‘রয় ওভারসিজ কোচিং সেন্টার’-এর মাধ্যমে অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এই কোচিং সেন্টারের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকরা টাকা দিয়ে ‘উত্তর’ কিনেছিলেন। এমনকি, কিছু ক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেকও দেওয়া হয়েছিল।
গুজরাতের গোধরায় একটি পরীক্ষাকেন্দ্র জালিয়াতিতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সেখানে 30 জন পরীক্ষার্থী অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দিয়েছিলেন। অভিভাবকরা 10-15 লক্ষ টাকা দিয়ে সন্তানদের উত্তর লিখিয়ে দিয়েছেন।
এই দুর্নীতির ফলে NEET-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন যে এই পরীক্ষা আর নির্ভরযোগ্য নয়।
সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে। আদালত 1563 জন পরীক্ষার্থীর ‘গ্রেস মার্কস’ বাতিল করে দিয়েছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুর্নীতির প্রমাণ পেলে শাস্তির আশ্বাস দিয়েছেন।