OMG: ধরা পড়ল ১৬ ফুটের দানবাকৃতির মাছ!

কয়েক দিন আগেই ৩০০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল কম্বোডিয়ার মেকং নদীতে। এবার ১৬ ফুটের দানবাকৃতির একটি মাছ ধরা পড়েছে। যা নিয়ে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে।

আর দানবাকৃতির এই মাছটি ধরা পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। ব্রিটিশ দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বিশালদেহী মাছটি ‘ওরফিশ’ এবং ‘রোয়িং ফিশ’ নামে পরিচিত। এই মাছকে আবার কিং অব হেরিংসও বলা হয়। মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে অসুস্থ হলে জলের উপরিভাগে চলে আসে।

চিলিতে এই মাছকে ‘অভিশপ্ত’ বলে বিশ্বাস করা হয়। সম্প্রতি এই দানবাকৃতির মাছটির ছবি ভাইরাল হয়েছে। সমুদ্রের পাড়ে ক্রেন দিয়ে দানবাকৃতির মাছ তোলার ছবিটি প্রকাশ্যে পরই ব্যাপক শোরগোল পড়ে যায়।

এক একটি ওরফিশের দৈর্ঘ্য ৩৬ ফুট পর্যন্তও হয়ে থাকে। তবে এই মাছ খুব বেশি দেখা যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *