সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বোমাতঙ্ক, সরিয়ে নেওয়া হয় লোকজন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বোমাতঙ্কের কারণে আন্তর্জাতিক টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যরাতের দিকে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরেছে। এক টুইট বার্তায় সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তাদের কাছে বোমা হামলার হুমকি আসে। এরপর সন্দেহজনক বস্তু উদ্ধার করেন তারা।

কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। এ বিষয়ে আপডেট তথ্য জানানো হবে। বোমাতঙ্কের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিমানের ফ্লাইটে বিলম্ব হতে পারে বলে জানানো হয়।

এক টুইট বার্তায় বিমানবন্দরের কর্মকর্তারা জানানা, পুলিশি কার্যক্রমের কারণে আন্তর্জাতিক টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *