OMG! হঠাৎ মাটির নিচ থেকে বের হলো আগুন, নেভাতে ছুটে এলো দমকল কর্মী

বাংলাদেশের কক্সবাজার সরকারি কলেজের সামনের একটি স্থানে মাটির নিচ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। রোববার সন্ধ্যার আগে প্রায় দুই ঘণ্টা সেখান থেকে আগুন বের হয়। পরে ফায়ার সার্ভিস এসে তা নিভিয়ে ফেলে। আগুন নিভলেও সেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।
এদিকে হঠাৎ আগুন বের হওয়ার ঘটনায় লোকজন কৌতূহলী হয়ে পড়ে। আগুন দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয়রা জানায়, বিকেলে একটি গর্ত থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। ধীরে ধীরে তা বড় আকারে পরিণত হয়। অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন বলেন, এই জায়গায় এক সময় ময়লার ভাগাড় ছিল। সেখানকার গ্যাস থেকে এ আগুন বের হতে পারে।

কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নেভান। ধারণা করা হচ্ছে, মাটির নিচের চাপা গ্যাস থেকে আগুনের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *