সরকারি উদ্যোগে বাড়ি বসেই করুন সম্পূর্ণ বাজার, জেনেনিন কী ভাবে অর্ডার দেবেন ?

রাজ্য সরকারের পঞ্চায়েত দফতর আপনার বাড়িতে তাজা সবজি, মাছ, মাংস, মুদিখানার জিনিসপত্র এবং রান্না করা খাবার সরবরাহ করছে। এটি একটি সরকারি উদ্যোগ, তাই বেসরকারি অ্যাপের উপর নির্ভর করার দরকার নেই।
কী কী পাবেন:
তাজা সবজি, বাঁশকাঠি চাল, স্বর্ণমাসুরি মিনিকেট চাল, ইত্যাদি।
মাছ ও মাংস: রুই মাছ, পাবদা, দেশি মুরগির মাংস, ব্রয়লার মাংস, মটন, ইত্যাদি।
মুদিখানার জিনিসপত্র: সরষের তেল, ছোলার ডাল, মুসুর ডাল, পনির, পোল্ট্রি ডিম, দেশী ঘি, ইত্যাদি।
রান্না করা খাবার: দুপুরের খাবার এবং রাতের খাবার।
কোথায় পাবেন:
ওয়েবসাইট: https://wbcadc.com/
হোয়াটসঅ্যাপ: 973439915 (কাঁচা সবজি, মাছ, মাংস, মুদিখানার জিনিসপত্র)
হোয়াটসঅ্যাপ: 9735929413 (রান্না করা খাবার)
ফোন: 973439915 / 9735929413
ডেলিভারি:
সল্টলেকের মৃত্তিকা ভবন থেকে 10 কিলোমিটারের মধ্যে: বিনামূল্যে হোম ডেলিভারি।
10 কিলোমিটারের বাইরে: WBCADC, মৃত্তিকা ভবন, 18/9 ব্লক – ডিডি, সেক্টর 1, সল্টলেক, কলকাতা – 700064 থেকে সংগ্রহ করতে হবে।
মূল্য:
মেনুতে তালিকাভুক্ত।
উদাহরণস্বরূপ: বাঁশকাঠি চাল 62 টাকা প্রতি কেজি, রুই মাছ 310 টাকা প্রতি কেজি।
পরিষেবা কখন শুরু হয়েছিল:
কোভিড মহামারীর সময় শুরু হয়েছিল।বর্তমানে সারা বছর চলমান।দুর্গাপুজো, কালীপুজো, ইদের মতো উৎসব উপলক্ষে বিশেষ মেনু।