কেন লোকসভায় ধাক্কা খেলো বিজেপি ? প্রার্থী নির্বাচনে ভুল? ব্যাখ্যা দিলেন প্রশান্ত কিশোর

লোকসভা নির্বাচনের ফলাফল বের হয়েছে ৪ জুন। আর ফলাফল প্রকাশ হতেই দেখা গেলো মেলেনি ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভবিষৎ বাণী। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা তো দূর কোনো মতে শরিকদের সাথে নিয়ে এবার সরকার গর্তে চলেছে। নিজের ভবিষৎ বাণী না মেলায় ভুল স্বীকার করে এবার পিছু হটলেন দেশের অন্যতম ভোটকুশলী প্রশান্ত।
সংবাদ মাধ্যম ইন্ডিয়া টু’-ডে-কে দেওয়া সাক্ষাৎকারে ভোটের ভবিষ্যদ্বাণী নিয়ে নিজের ভুল মেনে নেন পিকে। বলেন, ‘একথা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই যে বিজেপি যত সংখ্য়ক আসন পাবে বলে আমি অনুমান করেছিলাম তা মেলেনি। আমি বলেছিলাম বিজেপি ৩০০-এর কাছাকাছি আসন পাবে। কিন্তু আমার অনুমান ভুল প্রমাণিত হয়েছে। বিজেপি এবার ২৪০ আসন পেয়েছে।’
উত্তর প্রদেশে গেরুয়া শিবিরের একাধিক আসন হারানোর বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি। পিকের মতে, ‘দল আত্মতুষ্টিতেই মগ্ন ছিল। শীর্ষ নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে সঠিক ভাবে যোগাযোগ করেই উঠতে পারেনি।’
পিকে বলেন, ‘বিজেপি অপারেশন ম্যানেজমেন্টে ভুল করেছে। মানুষের সমর্থন লাভ করতে যে যে পদক্ষেপের প্রয়োজন সেসবের অভাব ছিল।’
তাঁর সংযোজন, ‘দলিত ও মুসলিমরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। দলের মুসলিম-দলিত বিরোধী মনোভাবই ধাক্কার কারণ।’
বিজেপির এক প্রার্থীকে প্রত্যাহারের প্রসঙ্গে টেনে বলেন, ‘এটা খুবই বিরল ঘটনা যে বিজেপি কোনও আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিল আর তারপর সেই আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করতে এক মাস সময় লেগে গেল।’
শান্ত কিশোরের কথায়, ‘বিজেপি হোক বা অন্য কোনও দল, মানুষ অহং, দম্ভ কখনও বরদাস্ত করেন না। বিজেপি-র নেতারা প্রকাশ্যে বলছিলেন যে ৪০০ আসন পেলে সংবিধান পালটে দেবেন তাঁরা। সেই অহংকার ভেঙে দিয়েছেন মানুষ।’