সরকারি কর্মীদের আশাভঙ্গ! সুপ্রিম কোর্টের এক রায়ে মাথায় হাত লক্ষ লক্ষ চাকরিজীবীর

সম্প্রতি, সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এক মামলার শুনানিতে আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, ভারতের সংবিধানে সরকারি কর্মীদের পদোন্নতির অধিকার সম্পর্কে কোন নির্দিষ্ট বিধান নেই। এর ফলে, আইন প্রণেতা এবং নির্বাহী কর্তৃপক্ষ পদোন্নতির নীতি ও প্রক্রিয়া নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা লাভ করেছে।

আদালত আরও বলেছে যে, “সেরা প্রার্থী” নির্বাচনের নীতির ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে কি না তা বিচার বিভাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। তবে, সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। সেই বিষয়ে কোন অভিযোগ উঠলে আদালত হস্তক্ষেপ করতে পারে।

উল্লেখ্য, এই রায় গুজরাট জেলা বিচারক পদে নিয়োগের একটি মামলায় দেওয়া হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত আরও বলেছে যে, সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগের নীতি আইনত বৈধ। তবে, পদোন্নতির ক্ষেত্রে মেধার বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই রায়য়ের প্রভাব:

সুপ্রিম কোর্টের এই রায় সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। আইন প্রণেতা এবং নির্বাহী কর্তৃপক্ষ এখন পদোন্নতির নীতি ও প্রক্রিয়া নির্ধারণে আরও বেশি নমনীয়তা লাভ করবে। তবে, এই নীতি নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।