Cyclone : কখন, কোন পথে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমেল? মিলল বড় আপডেট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমালে। রবিবার সন্ধ্যাতেই বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঝড়ের। আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে যে উপকূলের ১৫টি জেলায় জলোচ্ছ্বাস হতে পারে।
রবিবার সকাল ৬টায়: চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল।
এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে।
কোথায় আঘাত হানতে পারে:
ঘূর্ণিঝড়টি সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে।বর্তমানে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে উপকূলীয় এলাকায়।
সতর্কতামূলক পদক্ষেপ:
পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।বিভিন্ন দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
সাধারণ মানুষ নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে জানতে পারবেন।আবহাওয়া পূর্বাভাস ও ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে জানতে ‘উইন্ডি ডটকম’ (https://www.windy.com) ওয়েবসাইট ব্যবহার করা যাবে।ঝড়ের প্রভাবে উপকূলের নিচু এলাকায় ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সকলকে সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।