ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে, জেনেনিন পদ্ধতি

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে অফলাইন মোড ফিচার রয়েছে। যেখানে ইন্টারনেট ছাড়াই উপভোগ করতে পারবেন প্রিয় ভিডিওগুলো। আপনি যখন খুশি সেই ভিডিও চালাতে পারবেন। বহু মানুষ আছেন যারা কিছু গান বারবার ধরে শুনতে ভালোবাসেন। আবার কিছু ভিডিও রয়েছে যা বারবার দেখতে ভালো লাগে।
এই সব ভিডিও বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করছেন? ওই ভিডিওর নিচেই থাকবে একটি ডাউনলোড অপশন। যেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর অফলাইনে সেই ভিডিও যতখুশি দেখা যাবে।
ইউটিউব অফলাইন মোডে যে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেগুলো আপনার ফোনের ইন্টার্নাল স্টোরেজে সেভ হবে। অর্থাৎ ফোনের যে স্পেস রয়েছে তা ব্যবহার হবে। তাই ডাউনলোড করার ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা নেই। আপনি যতখুশি ভিডিও অফলাইন মোডে সেভ করতে পারবেন। তবে এর জন্য ফোনে স্টোরেজ থাকা জরুরি।
এছাড়াও আরও একটি উপায় রয়েছে যার জন্য আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটি হল ইউটিউব প্রিমিয়াম। এখানে স্মার্ট ডাউনলোড ফিচারও পাওয়া যাবে। ইউটিউব প্লে লিস্টে যোগ হয়ে যাবে ভিডিও। তা অফলাইনে দেখতে পাবেন। ভিডিওর পাশাপাশি ইউটিউব মিউজিকও ডাউনলোড করা যাবে।
কীভাবে ইউটিউব ভিডিও অফলাইনে চালাবেন?
ইউটিউব খুলে সেই ভিডিও চালান যেটা অফলাইন মোডে সেভ করতে চান।
তারপর একটি ডাউনলোড অপশন থাকবে ঠিক ভিডিওর নিচে। সেখানে ক্লিক করতে হবে।
আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও সেভ করতে চান তার অপশন আসবে। কম (144p), মাঝারি (360p) এবং বেশি (720p) অপশন পাওয়া যাবে।
ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে। একবার ডাউনলোড হয়ে গেলে যেখানে খুশি, যখন খুশি চালানো যাবে সেই ভিডিও।