“বল, আই লাভ ইউ”- ছেলেটার মাথা ব্ল্যাক বোর্ডে ঠুকে দাদাগিরি দেখিয়েছিলেন সায়নী!

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ জাকিয়ে রাজত্ব করছেন সায়নী ঘোষ। ছোট থেকেই সায়নী বেশ লিডারশিপ কোয়ালিটির। বর্তমানে তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন যাদবপুর কেন্দ্র থেকে। জানেন কি ছোট বেলায় স্কুলে পড়াকালীন সকলের প্রিয় এই অভিনেত্রী এক ক্লাসমেটকে মনে মনে ভালোবেসে ফেলেছিলেন। যদিও জানা যায় ওই ছেলেটি নাকি ক্লাসসের ফাস্ট বয় ছিল। আর ওই ছেলের সঙ্গেই একবার এক ভয়ানক ঘটনা ঘটান সায়নী। যা শুনলে আপনিও চমকে যাবেন।
স্কুলের মনিটর ছিলেন সায়নী। সে একদিন হঠাৎ ছেলেটিকে ডাকেন। আর তখনই ছেলেটি ভয়ে শক্ত হয়ে যায় এবং সে আঁকুতির সুরে বলছিল, “আমি কথা বলিনি, আমি কথা বলিনি।” এরপরই মেজাজ হারিয়ে যায় মনিটর সায়নীর ।
জানা যায় এরপর নাকি সায়নী ছেলেটির মাথা ব্ল্যাকবোর্ডে ঠুকে হুমকির সুরে বলেছিলেন, “বল, আই লাভ ইউ।” ছেলেটি ঘাবড়ে গিয়ে বলেছিল, “এ মা! সে কী… আমি গতকালই অন্য একজনের প্রোপোজ়াল গ্রহণ করেছি। ওর জন্য ব্রেক টাইমে আলু কাবলি কিনব।” এই কথার পর হাসতে-হাসতে ছেলেটি এও বলে, “আমার কাছে টাকা নেই। পাঁচ টাকা দিবি রে…।”ছোটবেলার এই ঘটতে মনে পড়তেই হেসে ফেলেন অভিনেত্রী সায়নী।