শয্যাশায়ী বৃদ্ধার পোস্টাল ব্যালটে ভোটদানের আবেদন খারিজ, কী যুক্তি দিলো সুপ্রিম কোর্ট?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার পোস্টাল ব্যালটে ভোট প্রসঙ্গে আদালতে চললো মামলা। আর সেই মামলায় সুপ্রিমকোর্ট ৭৮ বয়সী এক বৃদ্ধার ভোট দেওয়ার অনুমতির আবেদন নাকচ করে দিলো।

বিচারপতি বেলা এম. ত্রিবেদী এবং পঙ্কজ মিথালের বেঞ্চ বলেছে, ছত্তিশগড়ের বিলাসপুর কেন্দ্রে ৭ মে ভোট হয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতে বিচার করতে গেলে আবেদনটি বর্তমানে অর্থহীন হয়ে পড়েছে।

আবেদনকারীর পক্ষে লড়েছেন বর্ষীয়ান আইনজীবী গৌরব আগরওয়াল। বেঞ্চের কাছে তিনি আবেদন জানান, ‘নির্বাচনের নিয়ম এবং বিধান অনুসারে পোস্টাল ব্যালটের মাধ্য়মে তাঁর মক্কেলকে ভোটদানের অনুমতি দেওয়ার হোক।’

বিচারপতি ত্রিবেদী বলেন, ‘পোস্টাল ব্যালটে ভোটদানের সময় নির্দিষ্ট। আগে থেকে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে আবেদন জানানো উচিত ছিল।’

বিচারপতি মিথাল যুক্তি দেন, ‘পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য সময়সীমার নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে সেই তারিখও পেরিয়ে গিয়েছে। পোস্টাল ব্যালটে ভোটদানের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময়সীমা থাকে। এর মানে এই নয় যে ভোটের এক ঘণ্টা আগে আপনি ভোট দিতে পারবেন এই পদ্ধতিতে।’