মর্মান্তিক! ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২, আহত প্রায় ২০ জন যাত্রী

শনিবার, ভোরে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মনোরা এলাকা, 31 নম্বর জাতীয় সড়ক কলকাতা থেকে কোচবিহারগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মারা যায় ২ জন ও আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী।

ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ।
পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। গাড়ির গতি, চালকের স্বাস্থ্যের অবস্থা, ওভারটেকিং ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন অনেকেই আহত অবস্থায় ছটফট করছিলেন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কানকি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাইসার আহমেদ দুর্ঘটনার জন্য রাস্তার খারাপ অবস্থাকে দায়ী করেছেন। তিনি বলেন, জাতীয় সড়কে টোল নেওয়া হলেও রাস্তার যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয় না।

এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।তিন থেকে চারজন গুরুতর আহত রয়েছেন এবং তাদের অন্যত্র স্থানান্তরের বিষয়ে ভাবনা চলছে।পুলিশ দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করেছে।