“বিরোধীরা ক্ষমতা পেলে রাম মন্দিরে বুলডোজার চলবে”-জসভায় ফের বেলাগাম মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মোদী জানিয়ে ছিলেন ‘আমি কখনও হিন্দু-মুসলিম করি না। আমার অনেক মুসলিম বন্ধু ছিলেন গুজরাটে, তাঁদের সঙ্গে আমি ঈদ-ও উদ্‌যাপন করতাম!’

আর এবার মোদী জনসভায় তুললেন রাম মন্দির প্রসঙ্গ। জানালেন বিরোধীরা ক্ষমতায় এলে রাম মন্দিরের উপর বুল ডোজার চালানো হবে!

উত্তরপ্রদেশের বরাবাঁকির সভায় ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী বললেন, ‘কংগ্রেস ও সমাজবাদী পার্টি অর্থাৎ ইন্ডিয়া জোট যদি কোনও ভাবে ক্ষমতায় এসে পড়ে তা হলে তারা অযোধ্যার রামলালার মন্দিরের উপর দিয়ে বুলডোজ়ার চালাতে দু’বার ভাববে না। তাঁর আবার আশ্রয় হবে তাঁবুতে। কাজেই ভোট দেওয়ার আগে ভেবে দেখুন!’

তিনি আরো বলেন, ‘ওরা ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের দেওয়া রামaaমন্দির-রায় পাল্টে দিতে পারে, তাই সাবধান।’ এর পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (যাঁকে স্থানীয়রা আবার ‘বুলডোজ়ার বাবা’ বলেও সম্বোধন করেন) ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ওঁর থেকে বিরোধীদের শেখা উচিত বুলডোজ়ার কোথায় কখন চালাতে হবে। ওটা মন্দিরের উপর চালানোর কথা নয়। সেটা কি ওঁরা (রাহুল গান্ধী-অখিলেশ যাদব) বুঝবেন?’