“১০ বছরে সাংবাদিক সম্মেলন করেননি কেন?’-নিজের মুখেই উত্তর দিলেন মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ার পর থেকে টানা ১০ বছর কেন কোনোরকম সাংবাদিক বৈঠক করেননি ? সেই প্রশ্নের জবাব দিলেন তিনি নিজেই।
উত্তরে মোদী স্পষ্ট বলেন, ‘আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। আমি গরিব মানুষদের বাড়ি যেতে চাই। আমি বিজ্ঞানভবনে গিয়েও ফিতে কেটে ছবি তুলতে পারি। কিন্তু আমি তা করি না। আমি ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামে চলে যাই। ছোট প্রকল্পের জন্য কাজ করি।’
প্রধানমন্ত্রীর কথায়, ‘আমি এক নতুন কর্মসংস্কৃতি এনেছি। সংবাদমাধ্যমের তা পছন্দ হলে বলবে, না হলে বলবে না। সংবাদমাদ্যম এখন আর কোনও আলাদা সত্ত্বা নয়। তাদের নিরপেক্ষতা প্রশ্নাতীত নয়। আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সেখানেই সাধারণ মানপষের সঙ্গে যোগাযোগ করা যায়।’ তাছাড়া মোীর সাফ জবাব, ‘আমি সংসদে সমস্ত কিছু জানাতে বাধ্য এবং সেখানেই আমি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি।’