“তোমায় সারাবছর বিরক্ত করব না”,-দেবকে ফের ভোটে দাঁড়াতে কী ভাবে রাজি করালেন মমতা?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার দীপক অধিকারী তথা অভিনেতা দেব এর রাজনীতির ময়দানে ফের দাঁড়ানোর প্রসঙ্গে গোপন কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ঘাটালে এদিন সভা থেকে মমতা বলেন, ‘ও (দেব) এবারে দাঁড়াতে চাইছিল না। বলছিল দিদি আমার কাজের অনেক চাপ আছে। আমি বললাম, তোমার কাজের চাপ চাই যাক, তোমাকে আমি সারাবছর বিরক্ত করব না। কিন্তু ঘাটালের মানুষ চায়, তুমিই দাঁড়াবে।’

মমতা বলেন, ‘দেবের বিরুদ্ধে লড়ছে কে? আপনারা জানেন?’ তৃণমূলর নেত্রীর এই প্রশ্নের প্রেক্ষিতে জনতার থেকে উত্তর আসে ‘হিরণ’। এরপরেই মমতা বলেন, ‘সেটা কে? খায় না মাথায় দেয়? আমি জানি না। আমি নাম শুনিনি, কে দেবের বিরুদ্ধে লড়ছে।’

ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টিও ফের একবার উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘আমি কথা দিলে ১০০ শতাংশ কথা রাখি। আমি দেবকে বলেছি, আমার ২-৩ বছর লাগবে। ১০০০ হাজার কোটি টাকার প্রজেক্ট। একটু সময় লাগবে। তাড়াতাড়ি করলে হবে না। ও (দেব) বলার সঙ্গে সঙ্গেই আমরা সার্ভে করা শুরু করেছি। ঘাটাল মাস্টার প্ল্যান ৩-৪ বছের মধ্যে শেষ হয়ে যাবে।’