“সত্যজিৎদা বেঁচে থাকলে…”,- অমিত শাহের নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার হুগুলির মশাট থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ।

অমিত শাহের কণ্ঠে উঠে আসে সত্যজিৎ রায়ের প্রসঙ্গ। কালজয়ী সিনেমা ‘হীরক রাজার দেশে’ প্রসঙ্গ টেনে তিনি সুর চড়িয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। এদিন অমিত শাহ বলেন, ‘আমাদের সত্যজিৎ রায় অনেক বড় শিল্পী ছিলেন। তিনি একটি ছবি তৈরি করেছিলেন হীরক রাজার দেশে। অনেক জনপ্রিয় ছবি। কিন্তু, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের সময় সত্যজিৎদা ছিলেন না। তা না হলে তিনি হীরক রানির নামের ছবি তৈরি করতেন।’

অপরদিকে মহান পরিচালক সত্যজিৎ রায় কে ‘দাদা’ সম্বন্ধ করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ‘এরা বাংলার সংস্কৃতিতে সবসময় ভুলুণ্ঠিত করেছে। বাংলার মানুষ এর জবাব দেবে।’

রাহুল সিনহার দাবি, ‘দাদা কবে থেকে কটু কথা হল জানি না। দাদা বলার রীতি তো বাংলায় সব থেকে বেশি। অনেক সময় ছোটদেরও দাদা বলেন অনেকেই। সত্যজিৎ রায়ের থেকে সত্যজিৎদা বলাটা অনেক আপন করে নেওয়া বলে আমার মনে হয়। তাই তৃণমূল গোটা বিষয়টি বুঝে উঠতে পারছে না।’