SBI-তে 2.85 কোটির ফিক্সড ডিপোজিট, জেনেনিন আয়কর বাবদ কত টাকা জমা দেন মোদী?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর তার মাঝেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা করছেন তাদের মনোয়ন পত্র জমা।মনোনয়ন পত্র জমা দেবার সময় যে হলফ নামা পেশ করা হয় সেই বিবরণ থেকে জানা যায় প্রার্থীদের বর্তমান স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে।
নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ টাকা। তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। প্রধানমন্ত্রীর নামে নেই কোনও বাড়ি, জমি কিংবা গাড়ি।
হলফনামা অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় ১১ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫০ হাজার টাকায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর দু’টি অ্যাকাউন্ট রয়েছে। SBI-এর গান্ধীনগর ব্রাঞ্চে তাঁর নামে রয়েছে ৭৩ হাজার ৩০৪ টাকা। বারাণসী ব্রাঞ্চে রয়েছে সাত হাজার টাকা। ফিক্সড ডিপোজিট রয়েছে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ টাকা।
নরেন্দ্র মোদী তাঁর বেতন ও উপার্জনের ভিত্তিতে আয়কর প্রদান করেন। মূলত বেতন ও FD থেকে পাওয়া সুদের উপর কর দেন পিএম। 2023-24 আর্থিক বছরে, প্রধানমন্ত্রী 3 লাখ 33 হাজার 179 টাকা আয়কর দিয়েছেন। 2022- 23 আর্থিক বছরের হিসেব ধরলে প্রধানমন্ত্রীর মোট উপার্জন ছিল প্রায় 23 লাখ টাকা।