সাবধান! Wrong কল করলে সোজা জেল? নয়া গাইডলাইন আনছে সরকার

ভুয়ো কল, প্রোমোশনাল মেসেজ এবং স্প্যামিং – এইসব বিষয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট সাধারণ মানুষ এবং সরকার। বিশেষ করে বয়স্করা এই প্রতারণার শিকার হচ্ছেন বেশি।

এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার।

কী পদক্ষেপ নেওয়া হবে?

অপ্রয়োজনীয় কল, প্রোমোশনাল কল ও মেসেজকে এবার থেকে অবৈধ কার্যকলাপের মধ্যে ধরা হবে।ক্রেতা সুরক্ষা মন্ত্রক আগামী কয়েক মাসের মধ্যে একটি গাইডলাইন প্রকাশ করবে।

এই গাইডলাইনের অধীনে টেলিমার্কেটিং, প্রোমোশনাল বা আর্থিক লেনদেন সংক্রান্ত কল বা মেসেজ করার ক্ষেত্রে সংস্থাগুলিকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুমোদন ছাড়া রেগুলার নম্বর সিরিজ থেকে প্রোমোশনাল বা অপ্রয়োজনীয় কল বা মেসেজ করা যাবে না।ক্রেতা সুরক্ষা আইন 2019-এর ধারা 2(28) এবং 2(47)-এর অধীনে অপ্রয়োজনীয় কল এবং মেসেজকে অবৈধ কার্যকলাপ হিসাবে ধরা হবে।

এই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এই পদক্ষেপগুলি কার্যকর হলে মোবাইল ব্যবহারকারীরা ভুয়ো কল ও স্প্যাম মেসেজ থেকে অনেকটাই রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, মোবাইল ব্যবহারকারীদের সচেতন করার জন্য টেলিকম বিভাগ ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।

আমাদের সকলের উচিত সরকারের এই পদক্ষেপগুলিকে সমর্থন করা এবং সচেতন থাকা।

আপনি যদি কোনো ভুয়ো কল বা স্প্যাম মেসেজ পান, তাহলে অবিলম্বে টেলিকম অপারেটর বা টেলিকম বিভাগে অভিযোগ করুন।