“খেলাটা কেমন শেষ করি এবার দেখবেন…”,-মাঠে নেমে হুংকার দিলেন দিলীপ ঘোষ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
রাজনীতির ময়দানে প্রায়ই চর্চায় থাকেন দিলীপ ঘোষ। আর আজ নির্বাচনের দিনেও স্বমহিমায় ধরা দিলেন দিলীপ ঘোষ। প্রথমেই তিনি জবাব দিলেন কীর্তি আজাদ প্রসঙ্গে।
দিলীপ ঘোষ বলেন ‘ ‘কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি। খেলাটা এবার দেখবেন, খেলা কেমন শেষ করি।’
দিলীপ ঘোষ ভোটের দিনও নিজের মন্তব্য নিয়ে কোনও ‘ফিল্টার’-এর ধার ধারলেন না। তাঁর হুঁশিয়ারি, ‘খেলা শেষ হবে, আর কোথাও খেলা হবে গান বাজবে না। ‘
দিলীপ ঘোষ বলেন, ‘আমি বলেছিলাম, গুণ্ডামি করছ তোমরা, ভোটের আগে ঘরে ঢুকিয়ে দেব। সেদিন আমাদের রোড শো হয়েছিল। কিছু লোক ঘেউ ঘেউ করছিল, তাদের বাড়ি ঢুকিয়ে দিয়েছি। আজ যদি গন্ডোগোল করতে আসে আমি রাস্তায় রয়েছি, পার্মানেন্টলি ঢুকিয়ে দেব।’
তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে মেদিনীপুরে প্রচারে গিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘কেন এখানকার সাংসদকে সরিয়ে দিতে হল?’ যদিও দিলীপ ঘোষের হুংকার, কেন্দ্র যাই হোক, প্রতিপক্ষ যেই থাকুক, তিনি রাজনীতির ময়দানে ‘চালিয়ে খেলবেন।’